রাজনীতি

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা হতে পারে ৬ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গুলশানে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার প্রায় প্রস্তুত। একটি পরিকল্পনা বাকি রয়েছে। এটি সম্পূর্ণ হয়ে গেলে আগামী ৬ ফেব্রুয়ারি আমরা ইশতেহার ঘোষণা করতে পারবো।

এসময় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে মাহদী আমিন বলেন, বিএনপি জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য নির্বাচনে অংশগ্রহণ করবে।

কেএইচ/এমকেআর