বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার ২০২৬ মেয়াদের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান নাইম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান। সদস্যদের প্রত্যক্ষ ভোট ও পরামর্শের ভিত্তিতে তারা মনোনীত হন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শেকৃবি শাখা ছাত্রশিবিরের পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সদস্যদের পরামর্শ ও ভোটের মাধ্যমে তারা সভাপতি ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
আরও উল্লেখ করা হয়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
মনোনীত সভাপতি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান নাইম এবং মনোনীত সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী।
এমডিএসএ/এমআইএইচএস