জর্ডানের রাজধানী আম্মানে একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, বিমানবাহিনী রুটিন বিমান তল্লাশির মাধ্যমে ‘রাজ্যের আকাশসীমা রক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার’ কাজ চালাচ্ছে। আকাশে বিভিন্ন স্থানে শোনা যাওয়া শব্দগুলো জর্ডানিয়ান বিমানবাহিনীর নিয়মিত টহল মিশনের অংশ ছিল বলে জানানো হয়েছে।।
مقطع يوثق سقوط شظايا صاروخ في منطقة مرج الحمام بالعاصمة الأردنية عمّان#اخبار_المشهد #الاردن pic.twitter.com/lOI85d85V4
এর আগে, শনিবার ভোরে পূর্বঘোষণা ছাড়াই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই পাল্টা হামলা শুরু করে তেহরান।
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলামধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: সৌদি গ্যাজেট, আল-জাজিরাকেএএ/