অর্থনীতি

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, শুরু ১৫৬৭ টাকা থেকে

সহজ কিস্তিতে উড়োজাহাজের টিকিট ক্রয়ের অফার ঘোষণা করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। যাত্রীরা সর্বনিম্ন মাত্র ১৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট ক্রয় করতে পারবেন। শুধু রিটার্ন টিকিট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এই কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।

রোববার (১ মার্চ) নভোএয়ারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিসে এসে টিকিট কিনতে করতে হবে। ছয় মাসের সহজ কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করা যাবে। যাত্রীদের এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে।

নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।

এছাড়া সর্বনিম্ন মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও অফার রয়েছে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে। অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুইজনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন- ১৩৬০৩ অথবা এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

এমএমএ/এমআইএইচএস/