খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

যে দল জিতবে সে দলই চলে যাবে সেমিফাইনালে। এমন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে আগে ব্যাটিং করবে ওয়েস্ট ইন্ডিজ।

রোববার (১ মার্চ) সুপার এইটের সবশেষ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিপদে পড়ে ভারত। তবে সেই ক্ষতি পুষিয়ে নেয় জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে। আজকের ম্যাচ জিতলে নিশ্চিত হবে সেমিফাইনাল।

তবে সহজ হচ্ছে না এই ম্যাচ। চলমান আসরে ভালো ফর্মে রয়েছে উইন্ডিজও। যদিও ভারতের মতো সুপার এইটেব তারাও জিতেছে এক ম্যাচ। সেই জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে। হেরেছেও ভারতের মতো প্রোটিয়াদের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

রস্টন চেজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ম্যাথু ফোর্ড, গুদাকেশ মোতি, আকিল হোসেন, শামার জোসেফ

ভারত একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ

আইএন/এমএস