ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ উত্তেজনা। এমন যুদ্ধের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।
রোববার (১ মার্চ) এক বিশেষ বার্তায় তিনি এই সহিংসতার সর্পিল গতি বন্ধ করার জন্য বিশ্বনেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
ভ্যাটিকান সিটি থেকে দেওয়া ভাষণে পোপ বলেন, আজ অন্য যেকোনো সময়ের চেয়ে মানবজাতি শান্তির জন্য বেশি আর্তনাদ ও প্রার্থনা করছে।তিনি সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের প্রতি কূটনীতি এবং সংযম প্রদর্শনের অনুরোধ জানান। পোপের মতে, যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান খোঁজা উচিত।
পোপ লিও চতুর্দশ বিশ্বনেতাদের সতর্ক করে দিয়ে বলেন যে, এই যুদ্ধ এক অপূরণীয় গহ্বরের দিকে নিয়ে যেতে পারে। তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিটি সদস্যের একটি নৈতিক দায়িত্ব রয়েছে। বিশ্ব অপূরণীয় অতল গহ্বরে পরিণত হওয়ার আগেই যুদ্ধের এই ট্র্যাজেডি থামানো।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
কেএম