গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই রয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।
তবে গাজীপুরে এখনো কাউকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়নি।
একই প্রজ্ঞাপনে আরও চার জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। তারা হলেন পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসের মাসুদ।
আমিনুল ইসলাম/এসআর/এমএস