দেশজুড়ে

পাবনায় রমজানের নিত্যপণ্য পেলেন তিন শতাধিক অসহায়

পাবনায় ৩ শতাধিক নিম্নবিত্তের মাঝে রমজানের নিত্যপণ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে এবি ট্রাস্টের উদ্যোগ ও তুরস্কের অর্থায়নে পাবনা শহরের কুঠিপাড়া আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এবি ট্রাস্টের চেয়ারম্যান ও পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, তুরস্কের দাতব্য সংস্থা টিকার সমন্বয়কারী মোহাম্মদ আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে খেজুর, ছোলা, চিনি ও তেলসহ প্রায় ২০ কেজির উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।

আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/এমএস