আন্তর্জাতিক

জেরুজালেমে দফায় দফায় বিস্ফোরণ

জেরুজালেমে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) জেরুজালেম থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

টিটিএন