মোবাইল প্রযুক্তির জগতে নতুন মাত্রা যোগ করতে মটোরোলা এমডব্লিউসি ২০২৬-এ উন্মোচন করল তাদের দুটি অত্যাধুনিক স্মার্টফোন মটোরোলা রেজার ফোল্ড এবং মটোরোলা এডজ ৭০ ফিউশন। যেখানে রেজার ফোল্ড হচ্ছে কোম্পানির প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল ফোন, প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে, সেখানে এডজ ৭০ ফিউশন মিড-প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য একটি সাশ্রয়ী কিন্তু শক্তিশালী বিকল্প।
রেজার ফোল্ডে রয়েছে ৮.১ ইঞ্চির ২কে এলটিপিও ওএলইডি ইননার ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেটে কাজ করে এবং ৬,২০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম। পাশাপাশি ৬.৬ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১৬৫হার্জ এবং পিক ব্রাইটনেস ৬,০০০ নিটস। ফোনটি শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেনার ৫ চিপসেট দ্বারা চালিত, সঙ্গে আছে অ্যাড্রেনো A829 জিপিইউ, সর্বোচ্চ ১৬জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১টিবি পর্যন্ত ইউএফএস ৪.১ স্টোরেজ।
ক্যামেরার ক্ষেত্রে রেজার ফোল্ড তিনটি ৫০এমপি সেন্সর নিয়ে এসেছে মূল ৫০এমপি সনি লিটিয়া, ৩এক্স অপটিক্যাল জুমের ৫০এমপি পেরিস্কোপ টেলিফটো এবং ৫০এমপি আল্ট্রাওয়াইড। ৮কে ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করে। শক্তির জন্য আছে ৬,০০০এমএএইচ ব্যাটারি, যা ৮০ডব্লিউ ফাস্ট চার্জিং এবং ৫০ডব্লিউ ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। খোলা অবস্থায় ফোনের পুরুত্ব ৪.৭ মিমি এবং ভাঁজ করলে প্রায় ১০ মিমি। ইউরোপে এর দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউরো।
এডজ ৭০ ফিউশন মিড-প্রিমিয়াম সেগমেন্টের ব্যবহারকারীদের জন্য উপযুক্ত। এতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১.৫ কে অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪হার্জ রিফ্রেশ রেট এবং ৫,২০০ নিটস পিক ব্রাইটনেস। ফোনটি স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ প্রসেসর দ্বারা চালিত।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ৫০এমপি সনি লিটিয়া ৭১০, ১৩এমপি আল্ট্রাওয়াইড ও ম্যাক্রো লেন্স, এবং সামনে ৩২এমপি সেলফি ক্যামেরা। শক্তির জন্য ফোনে আছে ৫,২০০এমএএইচ ব্যাটারি, যা ৬৮ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উভয় ফোনই আগামী কয়েক মাসে ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও অন্যান্য নির্বাচিত বাজারে আসার কথা।
আরও পড়ুনআইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারেম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন
কেএসকে