আন্তর্জাতিক

ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

গত শনিবার ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন অংশে হামলা চালায় ইরান। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে। ফলে গত কয়েকদিনে ইরানের বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষের আগ্রহও বাড়ছে।

অবস্থানআফগানিস্তান এবং ইরাকের মাঝে অবস্থিত ইরান মধ্যপ্রাচ্যের একটি বড় রাষ্ট্র। এখানে একসময়ে গড়ে উঠেছিল একটি প্রাচীন সভ্যতা। ১৯৩৫ সালে ইরান গঠিত হওয়ার আগ পর্যন্ত বহির্বিশ্বের কাছে এটি পারস্য নামে পরিচিত ছিল।

জনসংখ্যামধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশগুলোর একটি ইরান। দেশটির জনসংখ্যা নয় কোটির বেশি। বেশিরভাগ মানুষ দেশটির উত্তরাঞ্চলে বসবাস করেন। তবে পশ্চিমাঞ্চলেও বাস করেন অনেক মানুষ।

অর্থনীতিবহু বছর ধরে চলতে থাকা অব্যবস্থাপনা আর নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রবৃদ্ধি এক জায়গায় থেমে আছে। যদিও দেশটির বিপুল পরিমান জ্বালানি আর গ্যাসের মজুত আছে, যা সমুদ্রপথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে রফতানি হয়।

পারমাণবিক স্থাপনাইরান দাবি করে থাকে যে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রচেষ্টা চালাচ্ছে না। ২০২৫ সালের জুন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমানবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

আঞ্চলিক সম্পর্কফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং লেবাননের হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন জুগিয়ে আসছে তেহরান। ইরানের নেতৃত্ব ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করে না এবং তারা সেটিকে ধ্বংস করতে চায়।

রাজনীতিইরানের তৎকালীন শাহকে অপসারণ করে ১৯৭৯ সালে দেশটি একটি ইসলামি প্রজাতন্ত্রে পরিণত হয়। আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে রাষ্ট্রের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ জারি রেখেছিলেন। গত শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ায় ইরানজুড়ে শোকের ছায়া নেমে আসে।

টিটিএন