আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ অগ্রিম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিক্রি হচ্ছে ১৫ মার্চের ঈদযাত্রার টিকিট।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৫ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের ৫ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঅনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কিনবেন যেভাবে
ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ওইদিন ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়। গতকাল বুধবার বিক্রি হয়েছে ১৪ মার্চের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে ৯ মার্চ।
এমকেআর