দেশজুড়ে

মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

মাগুরা শহরের জামরুলতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ)) বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী কার্যালয় উদ্বোধন করেন।

এসময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া করা হয়।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‌‘হঠাৎ করে কয়েকজন জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং দোয়া করে পালিয়ে গেছেন। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

মিনারুল ইসলাম জুয়েল/এসআর/জেআইএম