সাহিত্য

প্যারাসোশ্যাল প্রেম এবং অন্যান্য

প্যারাসোশ্যাল প্রেম

দিগন্তে দারুণ লীন—সারিয়্যাল সংসার সাজায়আমাদের পৃথিবী নীরব সরব আকাশকমেন্ট আর রিয়েক্ট দেখে হাসে আর্টিস্টরারাশ্মিকা ব্যাকফুটে ফের কাড়ে মন নেহা শর্মাপ্যারাসোশ্যাল প্রেমে পুড়ে খাক পুরো প্রজন্মকত কিছু মুছে গেছে কত কিছু যাবে দূরেউড়ন্ত চিলের ছায়া ঝরে রোদ মুখে রেসবর্তমানে পা রেখে আমরা তাকাই ভবিষ্যতেঅতীতের রমে জমে বরফ স্পাইসি গল্পগুলোনিউজফিডে ভাসে ঘ্রাণ হাস্নাহেনা নস্টালজিক

রহস্যময় পথে চলে আপডেটেড দুনিয়াপোস্টমর্ডান যুগের দিনগুলোতে প্রেমবিষণ্ন ধূসর আনন্দ ঢেউ বিন্দাস পাবলিক মননান্দনিক টানাপোড়েন অস্থায়ী নির্বাচন জোটজীবন্ত অন্ধকারে চলার কড়া অ্যাডভেঞ্চারসবকিছু বুঝতে যাওয়াটা বোকামি ভীষণ!

****

পোস্টমডার্ন শূন্যতা

কোনো উপমার দাসী নয়; ভাঙা এক মেটাফোর সে; পিক্সেল আর কোলাজের জ্যামিতিক অবয়ব; চোখে তার কাজলের ক্লান্তি নেই; আছে হাইপার-লিংকের মতো কিছু অস্থির ইশারা; ক্লিক করলেই ওপেন হয় সহস্র বছরের নীল নির্জনতা। সে কোনো মায়াবী বনলতা নয়—কংক্রিটের এক অরণ্য যেখানে রোমান্টিকতা মানে ডেটা লস আর সিগন্যাল জ্যাম। তার হাসির শব্দে কোনো নূপুর বাজে না, বাজে ভাঙা কাঁচ আর যান্ত্রিক ট্র্যাফিকের সিম্ফনি; সে এক অসম্পূর্ণ টেক্সট, মুছে যায় পড়ার আগেই। শরীরের বাঁকে তার কোনো ধ্রুপদী ছন্দ নেই; আছে ছিটকে পড়া রঙের মতো কিছু এলোমেলো রেখা। সে আয়নায় নিজেকে দেখে না, দেখে ভাঙা ফ্রেমের টুকরোয়—যেখানে সৌন্দর্য মানে কেবল এক বিমূর্ত বিভ্রান্তি। সে আসে না, সে কেবল লুপের মতো ফিরে ফিরে যায়।

****

মধুমাস পেরিয়ে প্রেম

কুয়াশায় ভেজা আশা ঝরেছে পাতার মতোবুক বাঁধি নতুন স্বপ্নে বসন্ত আগমনেদৃষ্টিজুড়ে মূল্যস্ফীতি শর্ষে ফুল অন্ধকারবাজারে আগুন পকেট পুকুর চৌচির শুকিয়েপ্রতারিত নাগরিক যাপিত জীবনেসারাবছর যেন রমজান মাস এই ধূসর শহরেপ্রেম একদিন আসে মাত্র ১৪ ফেব্রুয়ারিতে

ঠা ঠা রোদে কোকিলের কুহু কুহু স্বরঅ্যান্টিক শোপিস রংবেরঙের ফুলের মধুমাসনস্টালজিক করে গেছে কবে জানে না সে!

****

সিস্টেম হ্যাং

বদলে যায় তোমার প্রোফাইল পিকচারযেন ঋতু পরিবর্তনের গ্রাফিক্সঅথচ আমার ইনবক্সজুড়ে ঝুলে থাকেএক প্রাচীন ডেটাবেসের নীরবতাবিচ্ছেদ এখন আর কোনো ট্র্যাজেডি নয়শুধু একটা ‘আনফলো’ বাটনভার্চুয়াল দেওয়ালে ধাক্কা খায়আমার টাইপ করে মুছে ফেলা দীর্ঘশ্বাসকংক্রিটের এই অরণ্যেপ্রেম মানে এখন এক অস্থায়ী আইপি অ্যাড্রেসইমোশন ফিল্টার করা থাকে ইমোজির আড়ালেকী লাভ ডিলিট করে ক্যাশ মেমোরিযখন তুমি ফিরে ফিরে আসোএকটা পপ-আপ উইন্ডোর মতোসিস্টেমকে বারবার হ্যাং করে দেয়!

এসইউ