চলতি বছরের জানুয়ারি মাসে বারো বছর পূর্ণ করলো কবি মামুন মুস্তাফা সম্পাদিত ছোটকাগজ ‘লেখমালা’। তাই তো ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। উৎসবকে ঘিরে ঘোষণা করা হয়েছে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’।
এবার সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পাচ্ছেন কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে পাচ্ছেন নিসর্গ-এর সম্পাদক সরকার আশরাফ।
এ ছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ পাচ্ছেন তরুণ তিন কবি, গল্পকার ও গবেষক। কবিতায় লেখমালা সম্মাননা পাচ্ছেন কবি মামুন রশীদ, কথাসাহিত্যে কথাকার শ্রাবণী প্রামানিক এবং প্রবন্ধ বা গবেষণায় লেখক বঙ্গ রাখাল।
আরও পড়ুন‘ভ্রূণফুল’ কাব্যগ্রন্থের জন্য শব্দকথা পুরস্কার পেলেন মুন্নিএকই সঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে গোলাম রসূল স্মৃতিপদক অর্জন পাচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।
লেখমালা এর আগে তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। ঈদের পরই ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ দেওয়া হবে।
এসইউ