এশিয়ান কাপের মিশন শেষ করে মঙ্গলবার দিনগত গভীর রাতে দেশে ফিরছেন নারী ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, রাত ১২টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবেন আফঈদা-ঋতুপর্ণারা।
প্রথমবারের মতো এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় ও মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। বাংলাদেশ তিন ম্যাচে চীনের বিপক্ষে ২-০, উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ ও উজবেকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে।
১৯৮০ সালে পুরুষ ফুটবল দল প্রথম ও শেষবার এশিয়ান কাপে খেলেছিল। ৪৬ বছর পর এবার খেলেলো মেয়েরা। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের সুযোগ থাকতো কোয়ালিফাই করার। তবে বাংলাদেশ চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই করলেও শেষ দুই ম্যাচে গোল হজম করেছে ৯টি।
জাতীয় দল দেশে ফেরার পর সিনিয়ররা কিছুদিন বিরতি পাইলেও বিশ্রাম নেই অনূর্ধ্ব-২০ ফুটবলারদের। আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে এএফসি নারী এশিয়ান কাপ। এই বিভাগেও বাংলাদেশের মেয়েরা প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আরআই/এমএমআর