ফেসপ্যাক ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে। ত্বকের ধরন, অবস্থা বুঝে ফেসপ্যাক মাখা দরকার। ত্বকের যত্নের জন্য রূপচর্চার নিয়ম মেনে চলা জরুরি। সাধারণত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং যথেষ্ট হলেও সপ্তাহে এক-দুইদিন ফেসপ্যাক ব্যবহার ত্বককে আরও সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
ফেসপ্যাকের মাধ্যমে যে ধরনের সুবিধা পাওয়া যায়, তা প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনকে সম্পূর্ণ করে। তবে ফেসপ্যাক ব্যবহারেরও কিছু সঠিক নিয়ম আছে, যা না মানলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে।
ফেসপ্যাক ব্যবহারের উপকারিতাফেসপ্যাক ত্বকের গভীর পরিচর্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিনজার সব ধুলো-ময়লা দূর করতে সক্ষম হলেও রোমকূপে জমে থাকা ময়লা ফেসপ্যাকই পুরোপুরি পরিষ্কার করে, ফলে ত্বক পরিষ্কার, সুস্থ ও সতেজ থাকে। প্রতিদিন ত্বকের উপর মৃত কোষ জমে যায়, যা ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়; ফেসপ্যাক এই মৃত কোষ দূর করে ত্বককে কোমল ও মসৃণ রাখে।
নিয়মিত ফেসপ্যাক ব্যবহারে ত্বকের দাগছোপ হালকা হয় এবং উজ্জ্বলতা বাড়ে। হাইড্রেটিং উপাদান সমৃদ্ধ ফেসপ্যাক ব্যবহারে ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেয়, ফলে ত্বক নরম, সতেজ ও সজীব থাকে। সঠিক ও নিয়মিত ব্যবহার ব্রণ, বলিরেখা এবং অন্যান্য ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে।
সপ্তাহে ফেসপ্যাক ব্যবহারত্বকের যত্নের জন্য ফেসপ্যাক ব্যবহার গুরুত্বপূর্ণ। সপ্তাহে কতবার ফেসপ্যাক ব্যবহার করবেন তা নির্ভর করে আপনার ত্বকের ধরন ও ফেসপ্যাকের ধরনের ওপর। সাধারণত সপ্তাহে এক থেকে তিন দিন ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ধরণের ফেসপ্যাক ব্যবহারে বিভিন্ন রকম উপকার পাওয়া যায় এই যেমন, ক্লে মাস্ক সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ও মুখের দাগ হ্রাস করতে সাহায্য করে।
হাইড্রেটিং মাস্ক সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করলে ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে। শিট মাস্ক সপ্তাহে ৩বার পর্যন্ত ব্যবহার করা সম্ভব। তবে যেকোনো ফেসপ্যাক সপ্তাহে ১ ব্যবহার করলেও যথেষ্ট। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসপ্যাক ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়।
ফেসপ্যাক ব্যবহারের নিয়মফেসপ্যাক ব্যবহারের সময় প্রথমে মুখ পরিষ্কার করা জরুরি। ক্লিনজার দিয়ে ধুলা ও তেল দূর করুন। পরিমাণমতো ফেসপ্যাক নিয়ে ব্রাশ বা আঙুলের সাহায্যে সমভাবে মুখে লাগিয়ে নিন। পনেরো মিনিট পর ফেসপ্যাক পুরোপুরি শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন। শেষে টোনার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যা ত্বককে প্রোটেকশন দেয় এবং আর্দ্রতা ধরে রাখে।
সপ্তাহে সঠিক ফেসপ্যাক ব্যবহারের মাধ্যমে ত্বককে উজ্জ্বল, সতেজ ও মসৃণ রাখা সম্ভব। ত্বকের ধরন অনুযায়ী ফেসপ্যাক নির্বাচন করতে হবে। ঘরোয়া ফেসপ্যাকের পাশাপাশি বাজারের ফেসপ্যাকও ব্যবহার করা যেতে পারে, তবে উপাদান ও ত্বকের উপযোগিতা যাচাই করে নেওয়াই উত্তম।
সূত্র: বিউটিফুল ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন: ত্বকের জন্য ভাইরাল হওয়া স্কিনকেয়ার টিপসের ক্ষতিকর দিক মেকআপের আগে প্রাইমার ব্যবহার জরুরি কেন?এসএকেওয়াই