আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই থেকে পুনরায় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ মার্চ) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যাত্রী সাধারণের চাহিদা বিবেচনা করে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্থগিত হওয়া রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষের পর ১ জুলাই থেকে পুনরায় চালু করবে।
ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে অবহিত করা হবে।
এমএমএ/এমএএইচ/