খেলাধুলা

৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪৩ রান

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শিলা বৃষ্টি ও বজ্রপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ম্যাচ আবার শুরু রাত ৯টা ৩৫ মিনিটে।

শুরুতে ৫০ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ২৭৫ রানের। এখন ১৮ ওভার কেটে নেয়া হয়েছে। ৩২ ওভারে লক্ষ্য ধরা হয়েছে ২৪৩ রান।

বৃষ্টির আগে ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান তোলে বাংলাদেশ। লিটন দাস ১৩ আর তাওহিদ হৃদয় ০ রানে অপরাজিত আছেন।

এমএমআর/এএসএম