ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি সিনেমার প্রায় সবগুলোরই টিজার বা ট্রেলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। তবে দর্শক প্রতিক্রিয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’র টিজার।
দুদিন আগে প্রকাশ পাওয়া এই টিজারটি মুক্তির পরপরই দর্শকদের নজর কাড়ে। বর্তমানে ইউটিউবে মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থানে রয়েছে টিজারটি। ফলে বলা যায়, শুরুতেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে সিনেমাটি।
টিজারজুড়ে মূলত দেখা গেছে শাকিব খানকে। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী নানা দৃশ্যে ভরপুর এই ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। ভালো-মন্দ মিলিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা।
শুক্রবার রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে উঠে আসে ‘প্রিন্স’র টিজার। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। টিজার দেখার পর এখন অনেকেই সিনেমাটির ট্রেলার ও গান প্রকাশের অপেক্ষায় রয়েছেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যেসব ছোটখাটো ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধনের চেষ্টা করছেন নির্মাতারা।
আরও পড়ুন:মধ্যরাতে ট্রেলার এনে চমক দেখালো ‘রাক্ষস’ ‘মাল দেওয়া’ জিল্লু এবার ‘খাইয়া দেবে’, শাকিবের পর সিয়ামের নির্দেশ
নির্মাতাদের প্রত্যাশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘প্রিন্স’। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।
এমএমএফ