আইন-আদালত

আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

অবকাশকালীন সময়ে জরুরি মামলার বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার কোর্ট গঠন করা হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাশকাল চলবে। এ সময় আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এ সময় চেম্বার জজ আদালতের বিচারপতি হিসেবে বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি নেবেন।

বিচারপতি মো. রেজাউল হক ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি নেবেন।

এফএইচ/এমএএইচ/