রাজধানীর বকশী বাজারে দুই শতাধিক দুস্থ ও পথচারীর মধ্যে ইফতারি বিতরণ করেছেন আহমদিয়া মুসলিম জামাতের চল্লিশোর্ধ্ব বয়সীদের সংগঠন মজলিস আনসারুল্লাহ, ঢাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বকশী বাজারে আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ইফতারি বিতরণ করা হয়।
আরও পড়ুনজামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী রোজা আমাদের যে পয়গাম দেয়
দোয়ার মাধ্যমে ইফতারি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি নঈম আলম খান, মাকসুদ আহমদ রুমন এবং ঢাকা আহমদিয়া জামাতের আমির এস এম ফয়জুল হকসহ অন্যান্য সদস্যরা। ইফতারি হিসেবে ছিল ভালো মানের রান্না করা খাবার ও পানীয়।
সংগঠনের প্রতিনিধিরা বলেন, আহমদিয়া মুসলিম জামাত নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
পবিত্র রমজানে দুস্থ ও পথচারীদের মধ্যে ইফতারি বিতরণের এমন মহৎ আয়োজনকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
কেএসআর/