ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির (পাবনা জেলার আংশিক সাথিয়া, বেড়া, আমিনপুর থানা) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার পল্লবীর একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান হয়।
পাবনার কাশিনাথপুরের কৃতী সন্তান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মেম্বার প্রকৌশলী আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুরের কৃতী সন্তান মো. সাইদুর রহমান খান, (সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ,(এমডি ও সিইও, যমুনা ব্যাংক পিএলসি), অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, (প্রাক্তন উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি), ড. খন্দকার রহিমু জ্জামান,(সাবেক ব্যাংক কর্মকর্তা), সাংবাদিক পারভেজ খান (সিইও, দৈনিক রূপালী বাংলাদেশ), মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস), মো. সাইদুল ইসলাম, পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতী সন্তান ব্যাংক কর্মকর্তা শাহীদুল ইসলাম।
ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুরের সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।
কাজী আল আমিন/এমআইএইচএস