আন্তর্জাতিক

ইরানে প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা

ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই যৌথ ক্ষেপণাস্ত্র হামলার নানা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এদিকে তেহরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।

শনিবার সকালে হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ।

⚡️BREAKING Smoke can be seen coming from the offices of the President and the sSupreme LeaderThis a joint US-Israeli attack on Iran pic.twitter.com/fnRlKBxkrU

— Iran Observer (@IranObserver0) February 28, 2026

আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।

তবে ইরান এখনো হামলা চালায়নি। এমনকি কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়নি বলে তথ্য দিয়েছে আইডিএফ। পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং খবর আপডেট করা হচ্ছে।

কেএম