বিনোদন

জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যায় তাসনুভা তিশার আবেগঘন স্ট্যাটাস

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা আজ (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন এক আবেগঘন পোস্ট। এতে তিনি প্রকাশ করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যায় নিজের শোক এবং অনুভূতি।

তাসনুভা লিখেছেন, “ইননালিল্লাহি ওয়া ইননাইহি রাজিউন। এটি আমাদের প্রথম এবং শেষ কথোপকথন!”। পোস্টের সঙ্গে তিনি জাহের আলভীর স্ত্রী ইকরা সঙ্গে তাদের চ্যাটিংয়ের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন।

তিনি আরও লিখেছেন, “এখনই সময় আমরা আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার, একে অপরের দিকে খেয়াল রাখার, এবং তাদের পাশে দাঁড়ানোর যারা শুধু হাত ধরে থাকার কারণে সাহায্য ও নৈতিক সমর্থনের জন্য চিৎকার করছে। তুমি ছিলে যত্নশীল স্ত্রী, অসাধারণ মা এবং আমি যতটা জানি, সবচেয়ে দয়ালু নারী! আমার হৃদয় ব্যথায় ভরে গেছে। ইয়ামাবুদ! ইয়াল্লাহ! মাফ কর।”

এদিকে জানা গেছে, ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। সামাজিকমাধ্যমে তিনি জানান, খবর পাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। তিনি অনুরোধ করেছেন, এই সংবাদের সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে।

জাহের আলভী ও ইভনাথ খান ইকরা ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে।

আরও পড়ুন:দুই হাজার টাকা হাতে বিয়ে, ১৬ বছরের সংসার ছাড়লেন ইকরা স্ত্রীর আত্মহত্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী 

শোবিজ অঙ্গনে ইভনাথের আকস্মিক মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে। তাসনুভা তিশার আবেগঘন পোস্টের মাধ্যমে অনুরাগীরা তাঁকে শুধু একজন সহকর্মী হিসেবে নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও অনুভব করেছেন।

এমএমএফ