দেশজুড়ে

একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটা ক্রান্তিলগ্নে বাস করছি। যেখানে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের চিন্তা-ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সে চিন্তা-ভাবনাগুলোকে একত্রিত করতে হবে।’

তিনি বলেন, ‘সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। কিন্তু নারীদের অংশগ্রহণ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’

মন্ত্রী বলেন, ‘আসুন সবাই মিলে বাংলাদেশকে একটা ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।’

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/আরএইচ/এমএস