মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে একজনকে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে দুটি এক্সকাভেটরও অকেজো করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার গোপালনগর গ্রামের রোমান মৃধা, আজিমপুর এলাকার সাগর এবং কাঞ্চননগর গ্রামের ফয়সাল। এরমধ্যে রোমান মৃধাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ট্রলি চালক সাগর ও ফয়সালকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বায়রা ইউনিয়নের গারাদিয়া এবং শায়েস্তা ইউনিয়নের গোপালনগর এলাকায় কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত দুটি এক্সকেভেটর অকেজো করা হয়। পরে গোপালনগর গ্রাম থেকে মাটি পরিবহনের জন্য ব্যবহার করা দুটি ট্রলি আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটিকাটা বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।’
মো. সজল আলী/আরএইচ/এমএস