রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বৃহত্তর যশোর (যশোর, মাগুরা ও নড়াইল) জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের মো. রায়হান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ সেশনের মো. আজিজুর রহমান।
রোববার (১ মার্চ) সাবেক প্রান্ত মোল্লা ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কনক দাস, আকাশ মণ্ডল, সুমাইয়া সৃষ্টি, নুসরাত জাহান, মারুফ হোসেন, জনি হোসেন, মুনিরুল ইসলাম, মো. আশিকুর রহমান, আজাদুর ইসলাম ইমন ও সাদিয়া ইসলাম নদী।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পিয়াস ঘোষ, আমেনা খাতুন, নাজমুল কাজী, নাদিমুল ইসলাম পিয়াল, খন্দকার আব্দুর রহমান, তাপস দাস, জুয়েল রানা, আফরা ইবনাত আনিকা, মো. রাইহান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোছা. আয়েশা খাতুন, জয় বিশ্বাস, দুর্জয় সাহা, মোছা. জেসমিন খাতুন, কানিজ ফারজানা তিথি, মিম সিকদার, হাফিজুর রহমান।
কোষাধ্যক্ষ মোহাম্মদ রবিউল ইসলাম; উপ-কোষাধ্যক্ষ তানজিলা খাতুন, আরিফ আর রহমান, স্বপ্নিল; ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদি ইকবাল, খালিদ ইবনে হাসান, সম্বিত কুনডু; উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজ অধিকারী, প্রতীক গোলদার, তাহমিদ আমান, শাফিন; এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ সামি ও উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মোর্তজা মোর্শদ বাপ্পি। নারী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বিভাহ, সুমাইয়া ইয়াসমিন স্নেহা। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাঁধন আহমেদ, মো. জিহাদ, হৃদয় পাল, মাসুদ শামীম। প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ ফাহিদ; কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন হাসানুর রহমান, মোহাম্মদ বাপ্পী হোসেন, মাসিয়াত রহমান অরণী, তানভীর আহমেদ বাপ্পী, রাফি মোবাশ্বির।
সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বলেন, আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সামনে থেকে আমাদের জেলার সুনাম ও অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জেলার মানুষের পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হবে। সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।
সভাপতি মো. রায়হান উদ্দিন বলেন, বৃহত্তর যশোর (যশোর, মাগুরা ও নড়াইল) জেলা ছাত্রকল্যাণ সমিতির মূল লক্ষ্য হলো দূরবর্তী জেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সহযোগিতা করা, তাদের থাকার ব্যবস্থা নিশ্চিত করা এবং যেন তারা কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে আমরা সব সময় সচেতন থাকি এবং থাকবো ইনশাআল্লাহ। আশা করছি নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে।
আজিজুর রহমান/এফএ/এমএস