ক্যাম্পাস

ঈদুল ফিতর উপলক্ষে ১৮ দিনের ছুটিতে চবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে বিশ্ববিদ্যালয় বন্ধের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, শব-ই-ক্বদর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। বন্ধের পর ক্লাস স্বাভাবিকভাবে চলবে।

মোস্তাফিজুর রহমান/এনএইচআর/এমএস