আন্তর্জাতিক

ওমান উপসাগরে সব ইরানি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন সেনাবাহিনীর

ওমান উপসাগরে থাকা সব ইরানি জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।

সোমবার (২ মার্চ) এক্স-হ্যান্ডেলে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, দুদিন আগে ইরানের ১১টি জাহাজ ছিল ওমান উপসাগরে, আজ সে সংখ্যা শূন্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে ইরান ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ ও হামলা চালিয়েছে। সে দিন এখন শেষ।

এদিকে, কাতারের রাজধানী দোহায় নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে এ বিস্ফোরণ হতে পারে।

সূত্র: আল-জাজিরা

কেএসআর/