নদীর মাছ আর কচুর লতি – এই দুই স্বাদের মিলনে তৈরি হয় এক অসাধারণ ঘরোয়া পদ। ভাতের সঙ্গে মাখামাখা ঝোল হলে তো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক কচুর লতি দিয়ে মাছের পাতোরা তৈরির ধাপগুলো।
১. মাছ ৪ টুকরা২. কচুর লতি আধা কেজি৩. লবণ স্বাদ মতো৪. রসুন বাটা ১/২চা চামচ৫. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ৬. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ৭. হলুদ গুঁড়া আধা চা চামচ৮. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ৯. কাঁচামরিচ ফালি ২ টা১০. সয়াবিন তেল পরিমাণ মতো
প্রস্তুত প্রণালীপ্রথমে মাছের টুকরাগুলো হালকা কষিয়ে নিতে হবে। একটি হাঁড়িতে পরিমাণমতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে সামান্য পানি দিন। এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মসলাটি ভালোভাবে কষিয়ে নিন।
মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে মাছের টুকরাগুলো দিয়ে ঢেকে দিন। লো-মিডিয়াম আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। মাঝপথে ৫ মিনিট পর মাছগুলো আলতো করে উল্টে দিন, যাতে দুই পাশই সমানভাবে কষে যায়। কষানো হয়ে গেলে মাছ আলাদা পাত্রে তুলে রাখুন।
এবার একই মসলার ঝোলে পরিষ্কার করে ধোয়া কচুর লতি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। ঢেকে মিডিয়াম আঁচে লতিগুলো কষতে দিন। লতি নরম হয়ে এলে আগে কষিয়ে রাখা মাছগুলো ওপর থেকে সাজিয়ে দিন। প্রয়োজনমতো পানি যোগ করে কাঁচামরিচ ফালি ছড়িয়ে আবার ঢেকে দিন। আরও ৮–১০ মিনিট রান্না করুন, যাতে সব উপাদানের স্বাদ একসঙ্গে মিশে যায়।
ঝোল যখন মাখামাখা হয়ে আসবে এবং তেল ওপরে ভেসে উঠবে, তখন চুলা বন্ধ করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ স্বাদের কচুর লতি দিয়ে মাছের পাতুরি।
ঘরোয়া রান্নার এই পদটি স্বাদে ঐতিহ্যবাহী, আবার উপকরণেও সহজলভ্য। সঠিকভাবে কষানোই এখানে মূল কৌশল।
এএমপি/এএসএম