বেনারসি শাড়ির মোহময়ী সাজে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তার এই লুকে যেন ফিরে এসেছে নব্বইয়ের দশকের সেই নস্টালজিক ফ্যাশন। ঐতিহ্যবাহী সাজে ধরা দিলেও এতে রয়েছে আধুনিকতার ছোঁয়া, যা পুরো লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।
অশিন ব্র্যান্ডের ম্যাজেন্টা রঙের বেনারসি শাড়িতে সাবিলাকে দেখাচ্ছিল অপূর্ব। শাড়ির উজ্জ্বল ম্যাজেন্টা রং চোখে পড়ার মতো, যা প্রথম দেখাতেই নজর কাড়ে। বর্ডারজুড়ে সূক্ষ্ম সোনালি জরির ফুলেল নকশা শাড়িটিকে দিয়েছে রাজকীয় আবহ। সেই সঙ্গে পুরো জমিনজুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট সোনালি মোটিফ শাড়ির ঐতিহ্যবাহী সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে।
এই শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন একই রঙের হাফস্লিভ ব্লাউজ। ব্লাউজটির পেছনের ডিজাইনটিও বেশ নজরকাড়া। ডিপ ব্যাক কাটের সঙ্গে টাই-আপ ডিটেইল যুক্ত থাকায় ঐতিহ্যবাহী সাজের মাঝেও আধুনিক স্টাইলিংয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।
গয়নার ক্ষেত্রেও সাবিলা রেখেছেন জমকালো আয়োজন। গলায় মুক্তা ও অ্যান্টিক গোল্ড টোনের স্টেটমেন্ট নেকপিস তাঁর লুকে এনেছে আভিজাত্যের ছাপ। কানে বড় ঝুমকা-স্টাইলের দুল, যেখানে স্টোন ও মুক্তার কাজ দৃষ্টি আকর্ষণ করে। হাতে গোল্ড কাফ ব্রেসলেট পুরো সাজের সঙ্গে সুন্দরভাবে ভারসাম্য তৈরি করেছে।
তার এই লুকের আরেকটি আকর্ষণীয় দিক হলো হেয়ারস্টাইল। লম্বা বেণি করা চুলের চারপাশে সোনালি ফিতা বা অলংকার জড়িয়ে দেওয়া হয়েছে, যা সাজে এনে দিয়েছে রাজকীয় আবহ। এতে পুরো স্টাইলিংয়ে হালকা ব্রাইডাল অনুভূতিও তৈরি হয়েছে।
জাহিদ খান ব্রাইডাল মেকওভারের সাজে সাবিলার মেকআপ রাখা হয়েছে সফট গ্ল্যাম ধাঁচে। স্মোকি আই লুকের সঙ্গে গালে হালকা ব্লাশ ও হাইলাইটার ব্যবহার করা হয়েছে। ঠোঁটে লালচে-গোলাপি টোনের গ্লসি লিপকালার এবং কপালে ছোট একটি ম্যাচিং টিপ সব মিলিয়ে তার সাজটি পেয়েছে পরিপূর্ণতা।
আরও পড়ুন: মোঘল সাজে সোনমের বেবি শাওয়ার লুক নকশিকাঁথার নান্দনিকতায় আত্মবিশ্বাসী বাঁধন নীলের রাজকীয় আবরণে কোয়েল মল্লিকসবকিছু মিলিয়ে নব্বইয়ের দশকের ফ্যাশন অনুপ্রেরণায় তৈরি সাবিলা নূরের এই বেনারসি লুকটি বিয়ে, উৎসব বা যেকোনো ঐতিহ্যবাহী অনুষ্ঠানের জন্য হতে পারে অনুকরণীয় একটি স্টাইল।
জেএস/