বিনোদন

নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি

আজ বিশ্ব নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দারুণ প্রেরণা জাগানিয়া স্ট্যাটাস দিয়েছেন চিরকুট ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি। সেখানে তিনি নিজেই নিজের পিঠ চাপড়েছে। নিজেকে জানিয়েছেন বাহবা। নারী দিবসে নিজেকে তিনি আবিষ্কার করেছেন একজন সফল মানুষ হিসেবেও।

সুমির স্ট্যাটাস থেকে জানা গেল, খালিশপুর, খুলনার এই শিল্পী ঝিনাইদহ শৈলকূপার প্রয়াত মকবুল হোসেন ও শেলী মকবুলের চতুর্থ কন্যা। ২৪ বছর ধরে অবিরাম সৃজনশীলতার পথে এগিয়ে চলা সুমি ১৯ বছর ধরে অসংখ্য ব্র্যান্ডের ক্রিয়েটিভ ও স্ট্র্যাটেজি কাজে নিঃস্বার্থভাবে অবদান রেখে আসছেন।

স্ট্যাটাসে সুমি লেখেন, ‘শুধু নারী না, মানুষ হয়ে কাজ করে গেছি। নিজের দর্শনে, কথায়, সুরে দেশের অসংখ্য গান প্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে, বিরতিহীন সৃষ্টি করে গেছি। সুখ-দুঃখে জীবনের অনুপ্রেরণার গল্প বলেছি।’

তিনি আরও উল্লেখ করেন, সব প্রতিকূলতার মধ্যে ভালোবাসা ও হাসি কখনো ভুলেননি। যাদের প্রিয় মনে করেছেন, বছরের পর বছর তাদের পাশে থেকেছেন, কোনো কর্পণ্য দেখাননি। কখনো একা বড় হতে চাওনি, বরং সবার মুখে হাসি ফুটিয়ে একসাথে এগিয়ে চলার চেষ্টা করেছেন।

সুমি তার স্ট্যাটাসে সবাইকে উৎসাহ দেন নিজের প্রতি সদয় হওয়া ও নিজের কাজকে ভালোবাসার জন্য। তিনি লিখেছেন, ‘এবার সময় করে একটু নিজের জন্যও বাঁইচো। নিজের প্রতি একটু সদয় হইও। নারী দিবস আর সব দিবসে সকল অসহযোগিতা, অকারণ অবহেলা সহ্য করে, মুখে হাসি নিয়ে নিজের কাজ এগিয়ে নেওয়া ছেলে-মেয়ে নির্বিশেষে সব ‘নিজেকে’ একটা বড় হাগ।’আজ নারী দিবসে দেয়া স্ট্যাটাসটির সঙ্গে এই ছবিটিও পোস্ট করেন সুমি

স্ট্যাটাসের শেষাংশে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন:#ধন্যবাদস্রষ্টাতুমিছাড়াকেউনাই, #মেয়েনিজেরপিঠএবারনিজেচাপড়াও, #NeverWaitForOthersApproval, #YouAreMillions, #YouAreBangladesh

চিরকুট ব্যান্ডের সুমি তার কাজ ও জীবনধারার মাধ্যমে প্রমাণ করেছেন, সৃজনশীলতা, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই প্রকৃত শক্তি। বিশ্ব নারী দিবসে এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 

এলআইএ