লাইফস্টাইল

রোজার ক্লান্তি দূর করবে চিয়া নারকেল শরবত

সারাদিন না খেয়ে থাকার পর শরীরে জমে ওঠে ক্লান্তি, অবসাদ আর পানিশূন্যতার প্রভাব। ইফতারে তাই প্রয়োজন এমন কিছু, যা মুহূর্তেই সতেজতা ফিরিয়ে দেবে এবং শরীরকে জোগাবে প্রয়োজনীয় পুষ্টি। চিয়া বীজ ও নারকেলের সমন্বয়ে তৈরি এক গ্লাস ঠান্ডা চিয়া শরবত হতে পারে সেই আদর্শ পানীয়। প্রাকৃতিক ইলেকট্রোলাইট, আঁশ ও প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর এই শরবত রোজার ক্লান্তি দূর করার পাশাপাশি হজমে সহায়তা করে এবং শরীরকে রাখে চাঙ্গা। রইলো রেসিপি-

উপকরণ চিয়া সিডস ২ টেবিল চামচ ডাব ২টা ডাবের শাঁস প্রয়োজনমতো চিনির সিরা স্বাদমতো পানি ১ কাপ আইস কিউব লেবুপাতা ৪-৫টি আরও পড়ুন: অল্প সময়ে বানিয়ে নিন কমলার শরবত ইফতারে স্বস্তি দেবে জিরা-পুদিনা শরবত ইফতারে থাকুক দারুণ স্বাদের দুধ-বাদামের শরবত যেভাবে তৈরি করবেন

প্রথমে চিয়া সিডস ১ কাপ পানিতে মিশিয়ে নিন। এতে দিয়ে দিন ১ টেবিল চামচ চিনির সিরা। অন্যদিকে ডাবের পানি আলাদা রেখে ডাব থেকে শাঁস লম্বা করে ছাড়িয়ে নিন। এবার আধা কাপ ডাবের পানির সঙ্গে অর্ধেক পরিমাণ ডাবের শাঁস ও ১ টেবিল চামচ চিনির সিরা ব্লেন্ড করে নিন। গ্লাসে প্রথমে লেবুপাতা, আইস কিউব, ১ টেবিল চামচ সিরাপ ঢেলে দিন। তারপরে চিয়া সিডস ও ডাবের শাঁসের টুকরা দিন। সবশেষে ডাবের পানি ঢেলে দিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের চিয়া নারকেল শরবত।

জেএস/