নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটিও লুট করে নিয়ে যায়। সোমবার (৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।
ঘটনার সময় ওই পুলিশ কর্মকর্তা পুলিশের পোশাকে ছিলেন। ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান এএসপি।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম