আন্তর্জাতিক

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরাকের ইরবিল অঞ্চলে এক হামলায় ফরাসি সেনাবাহিনীর একজন চিফ ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন এবং আরও কয়েকজন সৈন্য আহত হয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, নিহত সেনার পরিবারের প্রতি এবং তার সহযোদ্ধাদের প্রতি ফ্রান্সের জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি জানানো হচ্ছে।

তিনি আরও জানান, ওই হামলায় কয়েকজন ফরাসি সেনা আহত হয়েছেন এবং ফ্রান্স তাদের ও তাদের পরিবারের পাশে রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফরাসি সেনারা ইরাকে অবস্থান করছিলেন উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে।

ম্যাক্রোঁ মন্তব্য করেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ কোনোভাবেই এ ধরনের হামলার ন্যায্যতা দিতে পারে না।

সূত্র: আল-জাজিরা

এমএসএম