খুলনায় নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক নারীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত তাওহিদুল ইসলাম সায়মন (২৮) গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১২ মার্চ) সোনাডাঙ্গা করিমনগর এলাকার রওশন আরা ক্লিনিকের পাশ থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ সোনাডাঙা এলাকার মোল্লা বাড়ির মোড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৪র্থ তলা বিল্ডিংয়ের চিলে কোঠায় সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় ৩ নম্বর পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনখুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
র্যাব-৬ এর খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের ধরতেও আমরা সক্রিয় রয়েছি।
আরিফুর রহমান/কেএইচকে/এএসএম