খেলাধুলা

চার বাঁচাতে গিয়ে গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডার, নেওয়া হচ্ছে হাসপাতালে

লিটন দাসের খেলা শটে চাঁর বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এর পরের ওভারেই বৃষ্টি আর বজ্রপাতে খেলা বন্ধ হয়ে যায়।

ঘটনা বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলের। বোলার মোহাম্মদ ওয়াসিম অফ-স্টাম্পের একটু বাইরে গুড লেন্থের ডেলিভারি করলেন, লিটন দারুণভাবে সেটা অফ-সাইডে পাঞ্চ করলেন। কাভার থেকে সেটা চার হওয়া থেকে বাঁচানোর জন্য ছোটেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষ পর্যন্ত সেটা চার হয়ে যায়। বরং তালাত নিজে গুরুতর আহত হন।

বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে পারেননি তালাত। বাউন্ডারি লাইনের কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুড়ে পড়ে যান। তখন মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পান। ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না।

পরে তাকে স্ট্রেচারে করে স্টেডিয়ামের মূল গেটে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে জানা গেছে, আঘাত গুরুতর। তার কাঁধের হাড় আলাদা হয়ে গেছে।

এসকেডি/এমএমআর/এএসএম