একুশে বইমেলা

ছড়ার বই ‘রংপাখিদের ছড়া’র মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলায় কবি ও লেখক আকতার আরণ্যকের ছড়ার বই ‘রংপাখিদের ছড়া’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ভাষা প্রকাশ থেকে প্রকাশিত বইটি মেলার ৫৬-৫৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রথম বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ভাষা প্রকাশের কর্ণধার নটর ডেম কলেজের শিক্ষক ড. মিজান রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ও লেখক তাজবীর সজীব, লেখক ও সাংবাদিক মাহাদী সেকেন্দার, সংগঠক তোফাজ্জল হক চঞ্চল এবং বিডিবাংলানিউজের নির্বাহী সম্পাদক ফরহাদ খান।

আরও পড়ুনসাঈদ আহমেদের ‘আমাজনের ডায়েরি’র মোড়ক উন্মোচন 

‘রংপাখিদের ছড়া’ মূলত শৈশব, প্রকৃতি, গ্রামীণ জীবন এবং মানুষের সহজ-সরল অনুভূতির কাব্যিক প্রকাশ। বইটিতে রঙের অক্ষরে লেখা স্মৃতি, প্রকৃতি আর জীবনের নানা অনুষঙ্গ ছড়ার ভাষায় ধরা পড়েছে। কখনো ইতিহাসের ইঙ্গিত, কখনো মাঠঘাট, নদী কিংবা গ্রামবাংলার জীবন্ত চিত্র—সব মিলিয়ে বইটির ছড়াগুলো পাঠককে অন্যরকম আবহে নিয়ে যায়। লেখকের ভাষায় শব্দের জাদুকরি ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে প্রকৃতি ও মানুষের গল্প।

লেখক আকতার আরণ্যক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে নটর ডেম কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। তার লেখা প্রথম প্রকাশিত হয় বিশ্ববিদ্যালয়ের লিটল ম্যাগাজিনে। এরপর নিয়মিতভাবে বিভিন্ন সাহিত্যপত্রে লিখে চলেছেন।

এসইউ