একুশে বইমেলা

‘কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন

লেখক আব্দুর রশিদের ‘কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বইটির মোড়ক উন্মোচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম এবং লেখক ও গবেষক মো. মহিউদ্দিন মিয়া। উদ্বোধক ছিলেন চিত্রনায়ক, প্রযোজক ও চলচ্চিত্র সংগঠক ডিএ তায়েব।

প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী। বইটি উপস্থাপনা করেন কবি, গীতিকার, লেখক এবং সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ।

আরও পড়ুনখালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা ‘মহাজীবনের উপাখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন 

এ ছাড়া অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী।

আয়োজকরা জানান, বইটিতে রাষ্ট্রব্যবস্থা, সমাজ ও নাগরিক অধিকার নিয়ে লেখকের ভাবনা ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে দেশের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসইউ