আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ, ফ্লাইট বাতিল

ইরানের পাল্টা হামলার জেরে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরটি অন্তত আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির চ্যানেল ১২।

নিরাপত্তাজনিত কারণে প্লেন চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি উড়োজাহাজ সংস্থা ইসর ইসরাইর এয়ারলাইন জানিয়েছে, ইসরায়েলে আসা-যাওয়া সব আন্তর্জাতিক ফ্লাইট এবং অভ্যন্তরীণ সব ফ্লাইট সোমবার সকাল পর্যন্ত বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।

তবে যারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করেছেন, তাদের সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েলকেএএ/