লাইফস্টাইল

ইফতারে রাখুন ভিন্ন স্বাদের ফ্রেশ জিঞ্জার লেমোনেড

রোজার সময় শরীরের তৃষ্ণা মেটানো ও সতেজ অনুভূতি পাওয়ার জন্য পানীয়ের গুরুত্ব অপরিসীম। সুগন্ধি, স্বাদে ভরপুর এবং একই সঙ্গে শরীরকে তাজা রাখার একটি চমৎকার সমাধান হতে পারে ফ্রেশ জিঞ্জার লেমোনেড। এই পানীয় শুধু শারীরিক তৃপ্তি দেয় না, বরং তার ঝাঁঝালো লেবু ও মৃদু মশলাদার আদার সংমিশ্রণ ইফতারের মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে। রইলো রেসিপি-

উপকরণ একটি বড় আদার টুকরো লেবু রস ১ কাপ মধু অথবা চিনি/গুড় স্বাদমতো বরফের টুকরো (ঐচ্ছিক) আরও পড়ুন: ঝটপট বানিয়ে নিন বেলের শরবত রোজায় ক্লান্তি দূর করবে বিটরুটের জুস ৫ মিনিটেই বানিয়ে নিন আনারসের শরবত যেভাবে তৈরি করবেন

প্রথমেই আদার খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর আদার সঙ্গে পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে তা ছেঁকে রস বের করে নিন। এবার একটি বড় পাত্রে লেবুর রস, আদার রস এবং ঠান্ডা পানি একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে স্বাদমতো মধু বা চিনি/গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ফ্রেশ জিঞ্জার লেমোনেড। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।

জেএস/