পচা ভাত খেয়ে সেহরি ও ইফতার করা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরলক্ষ্মী গ্রামের আয়েশা বেগম ও তার তিন সন্তান পেল এক মাসের ইফতার-প্যাকেজ। ২ মার্চ শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড পেজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘পচা ভাত খেয়ে সেহরি ও ইফতার করা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরলক্ষ্মী গ্রামের আয়েশা বেগম ও তার তিন সন্তান পেল আমাদের এক মাসের ইফতার-প্যাকেজ।
কয়েকদিন আগে কয়েকটি সংবাদমাধ্যম থেকে আমরা জানতে পারি, দুই বছর আগে স্বামী হারানো আয়েশা বেগম তিন ছেলেকে নিয়ে জীর্ণ ঘরে কখনো শুধু পানি খেয়ে, আবার কখনো পচা ভাত খেয়েই সেহরি ও ইফতার করছেন।
সংবাদটি আমাদের ভীষণভাবে ব্যথিত করে। তৎক্ষণাৎ আমরা চলমান ইফতার বিতরণ কার্যক্রম থেকে তাদের জন্য ইফতার প্যাকেজ পাঠাই।
অপ্রত্যাশিতভাবে খাবার প্যাকেজ পেয়ে আনন্দে মেতে ওঠে আয়েশা বেগমের তিন সন্তান। তাদের ওই অপার্থিব আনন্দ আমাদেরও আপ্লুত করে।
আপনাদের অনুদানের অর্থে এসব দুর্গত মানুষের পাশে থাকতে পেরে আমরা মহান রবের শুকরিয়া আদায় করছি—আলহামদুলিল্লাহ।
এ বছর ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ২৩৩ মেট্রিক টন ইফতার দিচ্ছি আমরা। সেই লক্ষ্যে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে আমাদের টিম।
ইফতার প্যাকেজের মধ্যে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি।’
এসইউ