তুমি কি জানো—কোন দুপুরে আমি তোমাকে হারিয়েছি?যেদিন আকাশ নীল ছিল,আর আমার ভেতরটা ছিল নির্জন ধূসর।তোমার হাসি তখনআমার ক্লান্ত বুকের ওপরঅস্থায়ী ছায়া হয়ে নেমেছিল,আমি সেটাকেই আশ্রয় ভেবেছি।এখন আর অভিযোগ নেই,শুধু কিছু অপ্রশ্ন রয়ে গেছে—ভালোবাসা কি তবেচর্চার মতো বদলে ফেলা যায়?তুমি যাকে আজ আঁকড়ে ধরো,সে কি জানে—আমার বুকের পাশেএকদিন তোমার নিঃশ্বাস থেমেছিল?
কেএসকে