জাতীয়

৪২ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা

বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। নিয়োগ পাওয়ারা বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে।

রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন-পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলামদিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলালরংপুরে মোহাম্মদ সাইফুল ইসলামকুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদগাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকজয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধানবগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকিরচাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদনওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিকরাজশাহীতে মো. এরশাদ আলীনাটোরে মো. রহিম নেওয়াজমেহেরপুরে মো. জাভেদ মাসুদকুষ্টিয়ায় সোহরাব উদ্দিনঝিনাইদহে মো. আবুল মজিদযশোরে দেলোয়ার হোসেন খান খোকনমাগুরায় আলী আহমেদবাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেনখুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী)পটুয়াখালীতে স্নেহাংশু সরকারভোলায় গোলাম নবী আলমগীরবরিশালে আকন কুদ্দুসর রহমানঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেনপিরোজপুরে আলমগীর হোসেনটাঙ্গাইলে এস এম ওবায়দুল হকশেরপুরে এ বি এম মামুনুর রশিদময়মনসিংহে সৈয়দ এমরান সালেহনেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.)কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খানমুন্সিগঞ্জে এ কে এম ইরাদতনারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদরাজবাড়ীতে আব্দুস সালাম মিয়াগোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামানমাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমানশরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিনসুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরীসিলেটে আবুল কাহের চৌধুরীমৌলভীবাজারে মিজানুর রহমানব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলামকুমিল্লায় মো. মোশতাক মিয়ানোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদলক্ষ্মীপুরে সাহাব উদ্দিনকক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

কেএইচ/একিউএফ