ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উপস্থিত সাধারণ মানুষ ও সহপাঠীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ জানান, ‘ক্ষণিকা’ পরিবহনের একটি বাস মগবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে।
তিনি বলেন, ডাকসুর নেতারা বিভিন্ন হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।
এফএআর/এমআইএইচএস