Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo
  • X (Twitter)
  • সর্বশেষ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিশেষ প্রতিবেদন
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
  • টপ টেন
  • ভিডিও
  • বিনোদন
    • হলিউড
    • বলিউড
  • ফিচার
    • ফটো গ্যালারি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • ধর্ম
      • ইসলাম
      • অন্যান্য ধর্ম
    • প্রবাস
    • গণমাধ্যম
    • নারী ও শিশু
    • বাণিজ্য মেলা
    • সাহিত্য
    • জাগো জবস
    • মতামত
    • সোশ্যাল মিডিয়া
    • পডকাস্ট
    • আর্কাইভ
    • বিবিধ
    • ইউনিকোড কনভার্টার
  • ENG

জাগো টপ টেন

১৪ এপ্রিল ২০২৬

  1. ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
    সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আটজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩০১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৬৪ জন।
    বিস্তারিত পড়ুন »
  2. টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় ১৫ জন কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন ও গাছের চারা তুলে দেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো ৯ উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন করেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
    বিস্তারিত পড়ুন »
  3. জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

    জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী
    জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, সেই সনদে অন্যরাও সই করেছে। বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি-না? ঢেলেঢালা। তাদের সঙ্গে একটি দল তখন সই-ই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি সই করেছে।’
    বিস্তারিত পড়ুন »
  4. ৬ জেলায় তাপপ্রবাহ, সিলেটে বৃষ্টির আভাস

    ৬ জেলায় তাপপ্রবাহ, সিলেটে বৃষ্টির আভাস
    দেশের ছয় জেলায় আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় আবহাওয়া অধিদপ্তরের স্টেশনগুলোতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে ঢাকায় গরমের অনুভূতি বেশি হলেও তাপপ্রবাহ হয়নি। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আফরোজা সুলতানা বলেন, এই তাপপ্রবাহ আগামীকালও অব্যাহত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    বিস্তারিত পড়ুন »
  5. ক্রুড সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট

    ক্রুড সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট
    অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সংকটে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় পেট্রোলিয়াম জ্বালানি পরিশোধন কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)। গত রোববার (১২ এপ্রিল) বিকেল থেকে ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি প্রকাশ পায়। এতে করে দেশের চাহিদা মেটাতে অতিরিক্ত পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। জানতে চাইলে মঙ্গলবার দুপুরে ইআরএলের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) মো. মনজেদ আলী শান্ত জাগো নিউজকে বলেন, ‌‘আমাদের মূল প্ল্যান্ট বন্ধ করা হয়েছে। তবে কখন থেকে বন্ধ সেটি নিশ্চিত করতে পারবো না। অন্য ইউনিটগুলো চালু রয়েছে।’
    বিস্তারিত পড়ুন »
  6. মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

    মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল
    মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশে এসেছে। জাহাজ দুটি হলো ‘এমটি লুসিয়া সোলিস’ ও ‍‘এমটি টর্ম দামিনি’। জাহাজ দুটি এরই মধ্যে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই জাহাজ দুটি বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে। এমটি লুসিয়া সোলিস নামে জাহাজটিতে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে রাতেই ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে আনা হবে। বুধবার জাহাজটিকে জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে। এছাড়া এমটি টর্ম দামিনিতে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে ৭ হাজার টন লাইটারিং করার পর বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।
    বিস্তারিত পড়ুন »
  7. ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার, মানতে হবে যে নির্দেশনা

    ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার, মানতে হবে যে নির্দেশনা
    ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে বুধবার (১৫ এপ্রিল)। এদিন সকাল ১০টা থেকে দেশের ৬১ জেলার (পার্বত্য অঞ্চলের তিন জেলা বাদ) সব কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। প্রথমদিনে বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী- বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর। অধিদপ্তর সূত্র জানায়, ২০২৫ সালে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে ঠিক কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, তা জানায়নি অধিদপ্তর।
    বিস্তারিত পড়ুন »
  8. শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ

    শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। তবে ঠিক কোথায় এই বৈঠক হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে। পাকিস্তানে ইরানি দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দ্বিতীয় দফা বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা খুব শিগগির হতে পারে। তবে আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, এখনো বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে। এছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে তুরস্ক এবং মিশর সম্ভাব্য আয়োজক হতে পারে।
    বিস্তারিত পড়ুন »
  9. ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ

    ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
    যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েল-লেবাননের আলোচনায় যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা মানা হিজবুল্লাহ-এর জন্য বাধ্যতামূলক না। ওয়াফিক সাফা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে এই আলোচনার ফলাফল নিয়ে আমরা মোটেও আগ্রহী নই বা উদ্বিগ্ন নই। তিনি আরও বলেন, তারা যা-ই সিদ্ধান্ত নিক না কেন, আমরা সেটির মানতে বাধ্য নই। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, আলোচনায় ইসরায়েল দাবি করবে যে হিজবুল্লাহ শুধু সীমান্ত এলাকায় নয়, বরং পুরো লেবাননজুড়েই নিরস্ত্রীকরণ করা হোক।
    বিস্তারিত পড়ুন »
  10. ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

    ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ
    রাশিয়ার তেল রপ্তানি থেকে আয় মার্চ মাসে প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির তথ্য অনুযায়ী, মার্চে রাশিয়া তেল ও তেলজাত পণ্য রপ্তানি করে প্রায় ১৯ বিলিয়ন ডলার আয় করেছে। রপ্তানির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে দিনে প্রায় ৭.১ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল মাত্র ৩ লাখ ২০ হাজার ব্যারেল। এই বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন কিছু নিষেধাজ্ঞা শিথিল করা। যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের কারণে আরোপিত রাশিয়ার তেল বিক্রির কিছু বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করে, যাতে এরই মধ্যে সমুদ্রে থাকা তেল ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশ কিনতে পারে।
    বিস্তারিত পড়ুন »


Jagonews24 Logo
Android App iPhone

সম্পাদক: কে. এম. জিয়াউল হক
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগোনিউজ২৪.কম, একেসি প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান

আজহার কমফোর্ট কমপ্লেক্স (৫ম তলা), গ-১৩০/এ প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২
৮৮ ০২ ২২২২৬২৬৮৯ , [email protected]

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • ইউনিকোড কনভার্টার