লাইফস্টাইল

গরুর মাংসের কালা ভুনার সহজ রেসিপি

মজাদার ও ঝাল স্বাদের খাবার পছন্দ করেন অনেকেই। আর সেই তালিকায় বিশেষ জায়গা দখল করে আছে গরুর মাংসের কালা ভুনা। ঘন মসলা, ধীরে ধীরে ভুনে নেওয়া মাংস আর গাঢ় রঙের ঝোল সব মিলিয়ে এই পদটি ভাত বা পোলাওয়ের সঙ্গে দারুণ মানিয়ে যায়। খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করা যায় সুস্বাদু গরুর মাংসের কালা ভুনা। সহজ কিছু উপকরণ আর সঠিক পদ্ধতি জানলেই রান্না হয়ে যাবে রেস্তোরাঁর স্বাদের এই জনপ্রিয় পদ। রইলো রেসিপি-

উপকরণ হাড় ছাড়া গরুর মাংস ১ কেজি মরিচ গুঁড়ো ১/২ চামচ হলুদ গুঁড়ো ১ চামচ জিরা গুঁড়ো ১/২ চামচ ধনিয়া গুঁড়ো ১/২ চামচ পেঁয়াজ বাটা ২ চামচ রসুন বাটা ২ চামচ আদা বাটা ১ চামচ গরম মশলা গুঁড়ো ১ চা চামচ জয়ত্রী ও জায়ফলের গুঁড়ো ১/২ চা চামচ দারুচিনি ৩-৪ টুকরো এলাচ ৩-৪টি পেঁয়াজ কুঁচি ১ কাপ কাঁচা মরিচ ৩টি লাল মরিচ ২টি পেঁয়াজ ও রসুনের বেরেস্তা ১/৪ কাপ লবণ স্বাদমতো সরিষার তেল ১ কাপ তেজপাতা ৪টি আরও পড়ুন: ঈদের বিশেষ পদ লেবু মাছে ভাত চিকেন চুকুনি খেয়েছেন কখনো? রইলো রেসিপি ইফতারে রাখুন পাহাড়ি স্বাদের স্ট্রিটফুড চিকেন লাকসু যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংস নিয়ে এতে পেঁয়াজ কুঁচি, পেঁয়াজের বেরেস্তা, কাঁচা মরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা ও তেল বাদে বাকি সব মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিন। নিন। এবার এতে আধা কাপ সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিন।

অন্যদিকে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আধা কাপ সরিষার তেল গরম করুন। তেল গরম হলে এতে পেঁয়াজ কুঁচি, দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন, যতক্ষণ না সুগন্ধ বের হয়। এরপর মশলা মাখানো মাংস পাত্রে দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। সামান্য নেড়ে একটি ঢাকনা দিয়ে পাত্র ঢেকে দিন।

এই মাংস রান্নার সময় আলাদা করে পানি না দেওয়াই ভালো, এতে স্বাদ অক্ষুণ্ণ থাকে। তবে প্রয়োজনে সামান্য গরম পানি যোগ করা যেতে পারে। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন এবং মাঝেমধ্যে নেড়ে দিন। যখন দেখবেন মাংসের ওপর তেল ভেসে উঠছে, তখন বুঝবেন ভুনা প্রায় হয়ে এসেছে। তখন এতে কাঁচা মরিচ দিয়ে আবার ঢেকে ১০ মিনিট রান্না করুন।

শেষে চুলা বন্ধ করে ওপর থেকে পেঁয়াজ ও রসুনের বেরেস্তা ছিটিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার গরুর মাংসের কালা ভুনা।

জেএস/